শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আসাদুজ্জামান খান হিরা (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার তিনি মারা যান। 

বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্র জানায়, গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকার সমাবেশ থেকে ফেরার পথে শ্রীপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওই কারাগারের ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, কাশিমপুর কারাগার-২ এ বন্দি মো. আসাদুজ্জামান খান শুক্রবার সকাল ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১ টা ২০ মিনিটে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন সকালে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামে অপর এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে জহিরুল হক ভূঁইয়া। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আড়াইহাজার থানার একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়