শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০৪ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় বিএনপির মশাল মিছিল, দুর্বৃত্তদের ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগে আটক ১ 

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] ফতুল্লা থানা যুবদল ও স্বেচ্চাসেবক দলের মশাল মিছিল থেকে দুটি ট্রাকে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসময় থানা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ। 

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় এ মশাল মিছিল ও ট্রাক দুটিতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।

[৪] জানা যায়, রাতে বিসিক সড়কে শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করেন থানা যুবদল ও স্বেচ্চাসেবক দল। এতে নেতৃত্ব দেন থানা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। মিছিল থেকে হরতালের সমর্থনে নানা স্লোগান দিয়ে নেতাকর্মীরা একটি তেলবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যানে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এসময় খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ধাওয়া দিয়ে রাসেল মাহমুদকে আটক করেছে।

[৫] ফতু্ল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিল সহ রাস্তায় ব্যারিকেড দিয়ে  রাস্তায় অগ্নিসংযোগ সহ দুটি ট্রাকে ভাংচুরের চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদকে আটক করেছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়