শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০১:৩৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউনুস। এ সময় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: আরটিভি

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী। তিনি বলেন, ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশী তারেক ও এলাহীদের আগে থেকে বিরোধ চলছিল। গতকাল (সোমাবার) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর জের ধরে আজকে (মঙ্গলবার) পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়