শিরোনাম
◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়!

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: জেলার কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ে ইয়াছিন আরাফাত সজল নামে এক ছাত্রের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনসহ আরও এক সহকারী শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্রও (টিসি) দেওয়া হয়। আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিবাবকরা।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ওমর ফারুক দোলন কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন বলেও জানা যায়। আহত ইয়াছিন আরাফাত সজল উপজেলার চর লরেন্স গ্রামের তুলাতলী এলাকার আহসানুল্লার ছেলে ও চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য নির্যাতনের শিকার ওই ছাত্রের বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) প্রদান করা হয়। 

ভুক্তভোগী স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যায় সজল। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে প্রধান শিক্ষক দোলনের কাছে নিয়ে যায়। এ সময় স্কুল অনুপস্থিতির কথা জানতে চাইলে চুপ থাকে ছাত্র সজল। একপর্যায়ে তাকে (সজল) বেধড়ক মারধর করেন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক। এতে তার গালে, মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে তাকে টিসি কাগজ ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। 

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, ওই ছাত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করেছে। এনিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে কোন উত্তর না দেয়ায় সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে থাপ্পড় মেরেছে। পরে ভয় দেখানোর জন্য তাকে টিসি দেওয়া হয়েছে। তার বাবা আমার বন্ধু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, নির্যাতনের অভিযোগ পেয়েছি। শুক্রবার সকাল ১০টার দিকে উভয়পক্ষকে আসার জন্য বলা হয়েছে। দুই পক্ষ থেকে শুনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ