শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০১:২০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ

জাফর ইকবাল, খুলনা: সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চার মেয়র প্রার্থীকে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন। সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়