শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৩৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী আসাদ গ্রেপ্তার

জাফর ইকবাল অপু: র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৬ মে আসামী আসাদসহ অন্যান্য আসামীরা ভিকটিমের পরিচিত একজনের সহযোগীতায় মোবাইল ফোনের মাধ্যমে গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে দেখা করার কথা বলে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইল জেলার বিভিন্ন স্থানে ঘুড়ানোর কথা বলে নিয়ে যায়।

পরবর্তীতে মূল আসামী আসাদ (৪০) এর নেতৃত্বে অন্যান্য আসামীরা ভিকটিমকে উক্ত এলাকা থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন পিংগুলিয়া গ্রামের একটি কলা বাগানে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। ভিকটিম কান্নাকাটি ও ডাক- চিৎকার করিলে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ভিকটিম নিজে বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় আসামী আসাদসহ ০৫ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের  একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং  আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৫ মে বৃহস্পতিবার  গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার মূল আসামী ১। আসাদ(৪০),থানা- বাঘারপাড়া, জেলা- যশোরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। অত্র মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। 

গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়