শিরোনাম
◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৪০ নারীকে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান

কালীগঞ্জে ৪০ নারীকে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী মেয়েদের মাঝে হিরো উমেন  শিক্ষাবৃত্তি ২০২৩ প্রদান করা হয়েছে।

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন,বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সুনিকেতন সেমিনার কক্ষে স্কলারশীপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। 

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার প্রত্ত্যুষ বিশ্বাসের বিশেষ অতিথি ছিলেন আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ । এছাড়্ওা বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাব রক্ষক সুফিয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভানেত্রী ফাওজুর রহমান সাবিত প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পর্যায়ের ১৯ জন মেয়েকে মাসিক ৪০০ টাকা হারে দুই মাসের মাসের টাকা এবং কলেজ পর্যায়ের ২১জন মেয়েকে মাসিক ৫০০ টাকা হারে দুই মাসের টাকা একবারে বিতরণ করা হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ