শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল হাটহাজারীতে আরো ১৫২টি ঘর হস্তান্তর

হাটহাজারীতে আয়োজিত প্রেস ব্রিফিং

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম): সারা দেশের মতো চট্টগ্রামের হাটহাজারীতেও মুজিব বর্ষ উপলক্ষে আগামীকাল বুধবার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মধ্যে আরো ১৫২ টি ঘর হস্তান্তর করা হবে। ইতিপূর্বে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে সর্বমোট ১০৯ টি ঘর হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫২ টি ঘরের মধ্যে হাটহাজারী পৌরসভায় ৬৪টি, মির্জাপুর এলাকায় ৬৩টি, ফরহাদাবাদের মাহমুদাবাদ এলাকায় ২৫টি ঘর হস্তান্তর করা হবে। এ উপলক্ষে ঐদিন উপজেলা প্রাংঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সারাদেশে একযোগে উপকারভোগী পরিবারের মধ্যে এসব ঘর হস্তান্তর করবেন।
     
হাটহাজারীর অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও শামীমা আফরীন মুক্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়