শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ভূমি সহকারী কর্মকর্তাকে হত্যার হুমকি, আটক ১

ইমদাদুল হক, সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামকে (৫০) হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, ২৬ জানুয়ারি সাভারের বলিয়ারপুর এলাকায় সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে অবৈধ ভাবে জাল ভূমি উন্নয়ন করের রশিদ চান সোহেল রানা নামের এক ব্যক্তি।

এ সময় ওই কর্মকর্তা অবৈধ ভাবে ভূমি উন্নয়ন করের রশিদ দিতে অস্বীকার করলে সোহেল রানা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই কর্মকর্তার অফিসের ল্যাপটসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে পালিয়ে যায়। পরবর্তীতে সোহেল রানাকে প্রধান আসামি ও তার সহযোগী নাইমুর রহমানকে দ্বিতীয় আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন নজরুল ইসলাম।

এ ঘটনায় মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল উদ্ধার করেছে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মাছুমা আক্তার।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়