শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক-২ 

ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ: প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৪) জানুয়ারি বিকেলে সেন্টমার্টিন জেটি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি পশ্চিম পাঙ্খালী এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মোঃ ইউসুফ (২০) ও হোয়াইক্যং ইউপি পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃতঃ আবুল হোসেনের ছেলে মোঃ সিরাজুল মোস্তফা (২৬)।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন হতে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন তথ্যে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশি চলাকালীন দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরে সন্দেহের মাত্রা আরো বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে১০হাজার ৫০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটটকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়