শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার 

স্বেচ্ছাসেবক লীগ নেতা

রাকিবুল রিফাত, সাভার: সাভারের অন্ধ মার্কেটের একটি দোকানে দাবিকৃত চাদা না দেওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভারের মজিদপুর এলাকার হাজী মো. হেবজু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সাভার বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

জানা গেছে, সাভারের অন্ধ মার্কেটে চাঁদা দাবি করে আসছিল পাভেলসহ তার সহযোগীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন অন্ধ মার্কেট কতৃপক্ষ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, অন্ধ মার্কেটে পাভেলের কোন দোকান নেই। কিন্তু তারা ১৩ লাখ টাকা চুক্তিতে একটি দোকান নিয়ে ৫ লাখ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে কোন টাকা না দিয়ে তিনি লাইব্রেরী নামে দোকান পরিচালনা করতে থাকে। এছাড়া অন্ধ মার্কেটের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্ধ মার্কেটের কর্মচারীকে মারধর করেন। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়