শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:৩০ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মেলা দেখতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রী

তানজিনা মুনতাহিম মাহিমা

তপু সরকার হারুন: শেরপুর জেলা শহরের একটি বেসরকারি স্কুলে অধ্যয়নরত ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী মেলায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে দুইদিন যাবত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্কুল ছাত্রীর নাম তানজিনা মুনতাহিম মাহিমা (১৪)। সে পৌর শহরের রাজভল্লবপুর এলাকার জনৈক আলহাজ্ব মফিকুল ইসলাম নান্নুর মেয়ে।

এ ঘটনায় তার চাচা মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, গত রোববার (২২ জানুয়ারি) মেয়েটি তাদের রাজভল্লবপুরস্থ বাসা থেকে মেলায় যাওয়ার কথা বলে বের হয়। এসময় সে তার বাবার কাছ থেকে ১শ টাকাও নিয়ে যায় ফুচকা খাবার জন্য। এর পর থেকে সে আর বাসায় ফিরেনি এবং পরিবারের কারও সাথে কোন ধরনের যোগাযোগ করেনি। 

সন্ধ্যা পার হয়ে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মেলায় খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তাদের সকল নিকট আত্মীয় সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয় তার পরিবার। এ ব্যাপারে স্কুল ছাত্রিটির বাবা কান্না জড়িত কন্ঠে বলেন,  আমার মেয়ে অত্যন্ত দুরন্ত ও রাগী। এর আগেও সে রাগ করে এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলো।

আমার মেয়ের নিজের সিদ্ধান্ত নেয়ার এখনও বয়স হয়নি। তাই আমি আমার মেয়েকে দ্রত ফেরত চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং ঘটনাটি সাধারন ডায়েরিভুক্ত করা হয়েছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালাচ্ছি যেন দ্রত সময়ের মধ্যে তাকে ঘরে ফেরত আনা যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ