শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:১১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এম আর আমিন : বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ডিসেম্বর টেস্ট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে থাকবে ৫ স্তরের নিরাপত্তা। 

এ ম্যাচকে সামনে রেখে হোটেল, সড়ক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার  কৃঞ্চপদ রায়।

সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দল চট্টগ্রামে সফরের সময় পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ইতোপূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।সেই ম্যাচগুলোতে কঠোর নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেটা ব্যবস্তবায়নও করেছি। হোটেল যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি চলমান উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিবেচনায় বিশেষ প্রস্তুতি রয়েছে।  

এদিকে সিএমপির সোয়াত এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল  মহড়ায় অংশ নেয়। সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা কীভাবে মোকাবিলা করা হবে ও বোমা বিস্ফোরণের মতো জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সিএমপির এই ইউনিটসমূহ মহড়া দিয়েছে।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে ৯ ডিসেম্বর নগরের বিটাক মোড় ও এমএ আজিজ স্টেডিয়ামে। অবিক্রিত থাকলে ১০ ডিসেম্বর ম্যাচের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড/ রুফটপ এক হাজার ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি এক হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, পূর্ব গ্যালারি ৩০০ টাকা ও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়