শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের অবস্থান কর্মসুচি

অবস্থান কর্মসুচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ অফিসে ককটেল হামলা ও সম্পাদককে হুমকীর ঘটনায় দায়ের মামলায় পুলিশের নিস্ক্রিয়তার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসুচি করেছে সাংবাদিকরা। 

সোমবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পাশে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপি অবস্থান কর্মসুচি চলাকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাহবুবুল আলম, সাজেদুল হক সাজু, আশরাফুল ইসলাম রঞ্জু, মনোয়ার হোসেন জুয়েল, ফয়সাল মাহমুদ, জহুরুল ইসলাম, আব্দুর রব নাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কামাল উদ্দীনকে ফোনে হুমকী প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি মেসবাহুল হক টুটুল। এরপর ২৯ অক্টোবর রাতে দুর্বৃত্তরা তার পত্রিকা অফিসে ককটেল হামলা চালায়।

এই ঘটনায় মামলা দায়ের হলেও হুমকী প্রদানকারী ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের খুজে বের করে গ্রেফতার করেনি পুলিশ। হুমকী প্রদানকারী ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের খুজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, জড়িতরা গ্রেফতার না হলে বিজয় দিবসের পর বৃহত্তর কর্মসুচি ঘোষনা করা হবে। 

অবস্থান কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের নেতৃবন্দসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ