শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ১২:৩৯ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল‍্যবিবাহ

লিয়াকত হোসেন: টাঙ্গাইলের মধুপুরে  বাল‍্য বিবাহের সকল প্রস্তুতি শেষ কিন্তু শেষ রক্ষা হলোনা।  প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। বর ও কনের অভিভাবকে ১৫ হাজার টাকা  জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।ঘটনাটি ঘটেছে উপজেলার আলোকদিয়া ইউনিয়েনের লাউফুলা গ্রামে।

জানা যায়, মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের শাহাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মনিরজ্জামান (২০) এর সাথে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের হাসমত আলীর  ১৩ বছর কন্যার সাথে গত শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কনের বাড়ীতে পুলিশসহ গিয়ে বাল্য বিবাহের সত্যতা পান। পরে ২০১৭ সালের বাল্য বিবাহের আইনে উভয় পক্ষে অভিভাবকে ১৫ হাজার টাকা জরিমানা ও ছেলেমেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মুচলিকা প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মধুপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হাসাইন।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়