শিরোনাম
◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:১৮ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়্যান স্যুটার গান ও ইয়াবা উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ৪ রাউন্ড গুলি ও ১৩ হাজার ৭৫০ পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদসহ ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি’র পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিজিবির অপর ৩টি অভিযানে চকপাড়া মাঠ নামক স্থান থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা, নলডুবি ব্রীজ নামক স্থান থেকে ৪ হাজার পিস ইয়াবা ও বালিয়াদিঘী নামক এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।


প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ