শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়্যান স্যুটার গান ও ইয়াবা উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ৪ রাউন্ড গুলি ও ১৩ হাজার ৭৫০ পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদসহ ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি’র পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিজিবির অপর ৩টি অভিযানে চকপাড়া মাঠ নামক স্থান থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা, নলডুবি ব্রীজ নামক স্থান থেকে ৪ হাজার পিস ইয়াবা ও বালিয়াদিঘী নামক এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।


প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ