শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় দুই বিএনপির কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার রাতে (৩০ নভেম্বর) ধার্মিকপাড়া ও পাড়া ডগাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডেমরার ধার্মিকপাড়া এলাকার মো. মজিবুর রহমান খাঁনের ছেলে মো. রাজিব খান (৩২) ও পাড়া ডগাইর চিশতিয়া রোড এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. নরুল আমিন পায়েল (৩৩)। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় এজাহার নামীয় ২৯ জনসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ১৪৩/ ১৪৪/ ১৪৭/ ১৪৮/ ৪৪৭/ ৩২৩/ ৩৭৯/৫০৬ পেনালকোডসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রুজু করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। ওই রাতে মামলাটি দায়ের ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশী মো. সোহেল খাঁন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, আওয়ামী লীগ নেতা সোহেল খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা বাঁশেরপুল ডিএনডি খালের পুরাতন ব্রীজে অবস্থান করছিলেন।

এ সময় ৭০ থেকে ৭৫ জন বিএনপির নেতাকর্মীরা সারাদেশে গায়েবী মিথ্যা হামলা, মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ লেখা ২ টি ব্যানারসহ একটি মিছিল সরকার বিরোধী স্লোগান দিয়ে ব্রীজ অতিক্রম করছিল। এ ঘটনায় হঠাৎ ওই মিছিলের ভেতর থেকে সরকার দলীয় নেতাকর্মীদের লক্ষ্য কেও ২ টি হাতবোমা বিস্ফোরণ করে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়