শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফাঁসির আদেশ

দন্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে আদালত একজনকে ফাঁসির আদেশ দিয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামের আবদুল কাদের। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত।  এ রায়ে মামলার অন্য  তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। 

জানা যায়,  দন্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কনের পরিবার সে সময় নগদ ২০ হাজার টাকা দেয়। পরে বাকি ৩০ হাজার টাকার জন্য তার স্ত্রী ঝর্ণা আক্তারকে প্রায়ই মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করতো। গত ২০০৯ সালের  ২৪ জুন রাতে আবদুল কাদের তার স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।

এ ঘটনায় নিহত ঝর্ণা আক্তারের বড় বোন খালেদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  দীর্ঘ শুনানীর পর আদালত মঙ্গলবার দুপুরে আসামী আবদুল কাদেরকে ফাঁসির আদেশ দেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়