শিরোনাম
◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে দিল্লিকে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ! ◈ সেপ্টেম্বরে ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:২৪ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা কারাগারে মো. সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। মৃত সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকার কাশেম ফরাজীর ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ঠান্ড ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ্য হাজতি সেলিম ফরাজীকে শুক্রবার রাত ১২টার কিছু আগে কারাগার থেকে জেলা হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, গত ২১ নভেম্বর বাগেরহাট জেলা হাসপাতালে চুরির অভিযোগে সেলিম ফরাজীসহ দুইজন জনতার হাতে আটক করে পুলিশে দেয়। এরপর থেকে আদালতের নির্দেশে সেলিম ফরাজী বাগেরহাট করাগারে আটক ছিলেন।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, একটি চুরি মামলায় আটক হয়ে আসামি সেলিম ফরাজী গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

প্রতিনিধি/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়