শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১১:০৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আরমান কবীর: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় সংলগ্ন একটি আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইল কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের একটি আম বাগানে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়