শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারহাট্টায় বিএনপির অফিস ভাঙচুর, আহত ৫

বারহাট্টায় বিএনপির অফিস ভাঙচুর

সানাউল হক, নেত্রকোণা(বারহাট্টা) : নেত্রকোণা বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এতে ৫ জন বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন। 

বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.রহমত আলী সাংবাদিকদের জানান, আজ দুপুরে দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলাকালে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় তারা চেয়ার টেবিল ভাঙচুর করে।

হামলায় বিএনপির ৫ নেতা কর্মী আহত হয়।আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছ। তিনি অভিযোগ করে বলেন, ১০ই ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে দেশব্যপি এ ঘটনা ঘটাচ্ছে।তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান।

এ ব্যপারে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে। 

এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ডি এস বি) মো. লুৎফর রহমান বলেন, যতদূর শুনেছি বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়