শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় বাসাবাড়ী থেকে ২০ লাখ টাকা চুরি 

চুরি

ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় ডগাইর পূর্বপাড়া এলাকায় একটি বাসাবাড়ী থেকে জমি ক্রয় করার নগদ ২০ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাকুরীজীবি গৃহিনী রাশিদা বেগম বুধবার দিনগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

ভুক্তভোগী বরাতে এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ১৩ অক্টোবর সকালে রাশিদা বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম যথারীতি তাদের একমাত্র মেয়ে সাদিকা (১১) ও রাশিদার বড় বোন পিয়ারা বেগমকে (৬০) বাসায় রেখে কর্মস্থলে যান।

পরবর্তীতে ওই দিন দুপুরে পিয়ারা বেগম সাদিকাকে নিয়ে বাসার দরজা বন্ধ করে একই এলাকায় নিজের বাসায় যায়। এদিন বিকাল ৩ টার দিকে পিয়ারা বেগম বোনের বাসায় ফিড়ে দেখেন ঘরের দরজার কড়া ভাঙ্গা, আলমারির দরজা খোলা ও কাপড় চোপড় এলোমেলো। এ সময় বোন রাশিদাকে খবর দিলে ১ ঘন্টা পর তারা বাসায় ফিড়ে দেখেন আলামারিতে রাখা ২০ লাখ টাকা নাই।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়