শিরোনাম
◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় ২৯ ডিসেম্বর এক সাধারণ সদস্য পদ উপ নির্বাচন

উপ নির্বাচন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি সাধারণ সদস্য পদে উপনির্বাচন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের ১৬ নভেম্বর স্বাক্ষরিত একটি চিঠি পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই পদে উপনির্বাচনের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ লা ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ রা ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর।এর আগে, চলতি বছরের ১১ আগষ্ট নির্বাচিত সদস্য আসাদুজ্জামান মৃত্যু বরণ করেন।

 এরপর মৃত্যুর দিন থেকে পদটি শূন্য হয়েছে জানিয়ে গত ২৪ আগষ্ট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয় উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, বাগাতিপাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনের ভোট আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীন ভাবে চলবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়