শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:২৩ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

চৌধুরী হারুন: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে মেঘের রাজ্যখ্যাত সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়াতে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়