শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০১:৩২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মামুন হোসাইন: ভোলার চরফ্যাশনে ইয়ানুর (৩২) নামের এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ডে অবস্থিত গৃহবধূর বাবার বাড়ির পুকুর থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় এই লাশ উদ্ধার করা হয়।

শনিবার (১ অক্টোবর) সকালে চরফ্যাশন থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠান।

পুলিশ ও স্বজনরা জানান, ঢাকায় বসবাসরত মাকসুদ নামের এক ব্যাক্তির সাথে মো. কাঞ্চনের মেয়ে ইয়ানুরের বিয়ে হয়। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।

সম্প্রতি সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় গৃহবধূ ইয়ানুর তিন সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন। ইয়ানুর গৃহস্তলির কাজে বাবার বসত ঘর সংলগ্ন পুকুরে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুকুর পাড়ে গেলে তাকে পানিতে ভাসমান দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

গৃহবধুর বাবা মোঃ কাঞ্চন জানান, তার মেয়ে ইয়ানুর কয়েক বছর যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলো। সে কারণেই পুকুরের পানিতে পড়ে উঠতে পারেনি। এতেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়েছে।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠনো হয়েছে। রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়