শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল ট্রফি ভাঙার ঘটনায় সেই ইউএনওকে বদলি

ফুটবল ট্রফি ভাঙার ঘটনায় সেই ইউএনওকে বদলি

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের আলীকদমে ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগের বদলি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাঠ প্রশাসন শাখার প্রজ্ঞাপনে আলীকদম ইউএনওর বদলির আদেশটি প্রকাশ করা হয়েছে। ঢাকা পোস্ট

প্রজ্ঞাপনে অনুযায়ী, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন‌্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রায় ১০ হাজার মানুষের সামনে পুরস্কারের ট্রফি দুটি ভেঙে ফেলেন তিনি। ট্রফি ভাঙার ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার বিকেলে আলীকদম উপজেলায় এবং সোমবার বিকালে বান্দরবান শহরে (ইউএনও) মেহেবুবা ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়