শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যুবকের মরদেহ

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া নদী নিবাস সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত যুবকের পরিচয় মেলেনি।

ধারনা করা হচ্ছে মরদেহটি মিয়ানমারের দিক থেকে ভেসে এসেছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনায়: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়