শিরোনাম
◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে?

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি’র শরীরের ৪০ শতাংশ দগ্ধ

আবু হেনা রনি/ ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাইনস মাঠের পাশেই গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। চ্যানেল ২৪

দগ্ধরা হলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌঁছালে তাকে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে বেশ কিছু বেলুন দেয়া হয় উড়িয়ে দেয়ার জন্য। কিন্তু বার বার চেষ্টা করেও সেই বেলুন উড়াতে ব্যর্থ হয়। পরে কয়েকজন পুলিশ সদস্য এতে সেই বেলুনগুলি মঞ্চের পাশে নিয়ে যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইনেই মূলমঞ্চে চলে যান। তিনি মূলমঞ্চে চলে যাওয়ার কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলোতে আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টার করার সময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়। পরে আশপাশের পুলিশ সদস্যরা তাদেরর গায়ে পানি ঢেলে আগুন নেভায় এবং গাড়িতে করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় রেফার্ড করা হয়।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা আক্তার জানান,  অভিনেতা আবু হেনা রনির ৪০ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ এবং অন্যদের ২০ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের চিকিৎসা দেয়া হয়েছে তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসক জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়