শিরোনাম
◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে ১৯ হাজারে বিক্রি ১৮ কেজির পাঙ্গাস, ঢাকায় পাঠালেন আড়তদার

রুশমি আকতার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলে দুলালের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ। স্থানীয় বাজারে মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। মাছটি কিনেছেন স্থানীয় আড়তদার রাশেদ। পরে ঢাকার মোকামে পাঠানো হয়েছে মাছটি। সেখানে বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা পাওয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বাউফল এলাকায় তেঁতুলিয়া নদীতে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির পাঙ্গাসটি স্থানীয় বাজারে শনিবার আনার পর খবর ছড়িয়ে পড়ে। মাছটি একনজর দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

আড়তদার রাশেদ জানান, রাতের লঞ্চে মাছটি ঢাকার মোকামে পাঠিয়েছেন। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হতে পারে। সে হিসাবে মাছটি বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা পাওয়া যেতে পারে। নদীর পাঙ্গাস হওয়ায় বাজারে এ মাছের চাহিদা ও দাম দুটোই বেশি।

জেলে দুলাল জানান, তেঁতুলিয়া নদীতে মাছটি তার জালে ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় তিনি মাছটি বিক্রি করে দিয়েছেন। নদীর পাঙ্গাসের বাজারমূল্য বেশি হওয়ায় ধরা পড়া মাছগুলো তারা সাধারণত বিক্রি করে দেন। নিজেদের খাওয়ার জন্য তুলনামূলক কম দামের খামারে চাষ করা পাঙ্গাস কেনেন।

  • সর্বশেষ