শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় কৃষকের বাড়িতে ডাকাতি

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গ্রামের কৃষক হামিদুল মালিথা জানান, রাত ৩ টার দিকে একদল ডাকাত নিজেদের বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে নগদ টাকা, রূপার গহনা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে। ডাকাতির পর পার্শ্ববর্তী ইবি থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।

​শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ত্রিবেণী গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ