তপু সরকার হারুন : শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়ের সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকদের অংশগ্রহণে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ, কে, এম জহিরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল বাতেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কোমলমতি শিশুরা।
শিশুরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু অধিকার দিবসের এ আয়োজন শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তির এই গৌরবময় আয়োজন শিশুদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানেরও স্মারক হয়ে থাকবে।