শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : গ্যাস সংকট কাটিয়ে ৮ মাস পর উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দীর্ঘ ৮ মাস পর পুনরায় গ্যাস সংযোগ পেয়ে ফের উৎপাদনে ফেরায় খুশি এলাকাবাসী। এতে করে দীর্ঘদিনের সার না পাওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে। 

কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। এ কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে বর্তমানে উৎপাদন ১ হাজার ২০০ টনে নেমে আসে। এ কারখানা থেকে ২০টির বেশি জেলার আড়াই হাজার ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হয়।

সবশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার  অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ রবিবার পুনরায় গ্যাস সংযোগ পায় যমুনা সারকারখানা। এরপর বিভিন্ন ত্রুটি কাটিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩ টা ১০ মিনিটে পুরোদমে ইউরিয়া উৎপাদনে ফিরে যমুনা সারকারখানা।

এ বিষয়ে যমুনা সারকারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) মোঃ ফজলুল হক বলেন, প্রায় ৮ মাস পর গ্যাস সংকট কাটিয়ে মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিট থেকে ইউরিয়া উৎপাদনে যায় যমুনা সারকারখানা। আশা করি অতিদ্রুত সারাদেশে যমুনার উৎপাদিত সার সরবরাহ করা হবে।

  • সর্বশেষ