শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ নিষিদ্ধ  আ’লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ দল আ;লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য সহ অঙ্গসংগঠনের ছয় জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারবাজার ইউনিয়ন আ’লীগের কর্মী আশরাফুল হোসেন (৫৫) ও আবু জাফর হোসেন (৫৭), রাখালগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০), যুবলীগ সদস্য সামাউল ইসলান ঠান্ডু (৫৭) ও ত্রিলোচনপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)। সন্ত্রাস বিরোধী অভিযানে সোমবার পর্ষন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কালীগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুলফিকার আলী জানান, পুলিশের সন্ত্রাস নাশকতা বিরোধী অভিযান চলছে। সন্ত্রাস বিরোধী আইনে থানাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই নিষিদ্ধ দল আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি। তাদের ঝিনাইহে আদালতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ