শিরোনাম
◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ ◈ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ◈ অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী ◈ শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার সোনা নিয়ে পালালেন ঘরজামাই, অতঃপর... ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯ ◈ ডিজেলে লিটারপ্রতি ৮৯ টাকা লোকসান, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিল সরকার ◈ নজরুলপত্মী মাকছুদা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন, আটকে রাখার আবেদন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে কর্মসূচি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ের কাজে বের হন আনোয়ার। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ