শিরোনাম
◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ ◈ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ◈ অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী ◈ শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার সোনা নিয়ে পালালেন ঘরজামাই, অতঃপর... ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯ ◈ ডিজেলে লিটারপ্রতি ৮৯ টাকা লোকসান, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিল সরকার ◈ নজরুলপত্মী মাকছুদা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন, আটকে রাখার আবেদন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একদিনে ৫১ জন হামে আক্রান্ত

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য বিবরণীতে এ চিত্র উঠে এসেছে।

​স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলায় সর্বমোট ৫ হাজার ৯৫৩ জন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২১ জন।

​উপজেলাভিত্তিক রোগী শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে আলফাডাঙ্গা। এখানে নতুন করে ২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদর উপজেলায় ৫ জন রোগী শনাক্ত হয়েছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ জন। বর্তমানে দুটি হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

​মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ৩৯ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার ১২ জন সন্দেহভাজন হামের রোগী রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

  • সর্বশেষ