শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একদিনে ৫৯ জন হামে আক্রান্ত

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : ​ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​জেলা স্বাস্থ্য বিভাগের ২১ সেপ্টেম্বরের বুলেটিন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০২ জনে। আর এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

​উপজেলাওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী রয়েছে।

​স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক দিনে জেলার দুই হাসপাতালে নতুন করে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

​বর্তমানে দুই হাসপাতালের ওয়ার্ডে নতুন ও পুরোনো মিলে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন এবং জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছেন।

​এ ছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা ৪৩ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা ১৬ জন সন্দেহভাজন রোগী রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

  • সর্বশেষ