শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কালাচকে দাঁড়াশ সাপ ভেবে ধরতে গিয়ে দংশনে ওঝার মৃত্যু

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বিষধর কালাচ সাপকে নির্বিষ দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে সাপের দংশনে আলমগীর ওঝা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

advertisement

​নিহত আলমগীর ওঝা সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের বাসিন্দা। পেশায় ইজিবাইকচালক হলেও পাশাপাশি তিনি নিয়মিত সাপ ধরার কাজ করতেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে শয়তানখালী ঘাটের চরে সাপের উপস্থিতির খবর পেয়ে সেখানে যান আলমগীর। বিষধর কালাচ সাপটিকে ভুলবশত নির্বিষ দাঁড়াশ মনে করে ধরতে গেলে সেটি তাঁকে দংশন করে। দংশনের পর আলমগীর হাসপাতালে না গিয়ে বিষ নামাতে তাঁর বাবার কাছে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক করা হলেও বিষ ছড়িয়ে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

advertisement

পরে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আকোটের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আছলাম বেপারী বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাপ শনাক্ত করতে ভুল করায় অকালেই তাঁর প্রাণ গেল।"

advertisement

এদিকে সাপের দংশনের শিকার হলে ঝাড়ফুঁক কিংবা কবিরাজি চিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।