শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে হোয়াইক্যংয়ের তরুণ ফুটবলারের মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বাসায় মোটরের সাহায্যে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামে এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন তরুণ ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়িতে মোটরের সাহায্যে পানি তুলছিলেন সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত মোটর বা বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

সৈয়দ করিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। স্বজন ও পরিচিতজনেরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক মোটর ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ও মোটর ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে পুলিশ সূত্র জানায়, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ