শিরোনাম
◈ মিয়ানমারের সঙ্গে সীমিত বাণিজ্য শুরু, প্রাণ ফিরছে টেকনাফ স্থলবন্দরে ◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মশলা চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ, কৃষকদের মাঝে গোলমরিচের চারা বিতরণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দেশে মশলা ফসলের উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং কৃষকদের লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে ফরিদপুরে কৃষকদের নিয়ে "মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উন্নত জাত বারি গোলমরিচ-১ এর চারা বিতরণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুরের বাহিরদিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এ সময় তিনি উন্নত জাতের দারুচিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিম আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর; মো. কামরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, খুলনা; মো. মাহমুদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুর এবং ড. এইচ এম খায়রুল বাসার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। তাদের মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন, মানসম্মত চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, সেচ ও আগাছা নিয়ন্ত্রণ, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই মশলা চাষের বিভিন্ন দিকও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গোলমরিচ, দারুচিনি, আদা, হলুদ, মরিচসহ বিভিন্ন মশলার চাহিদা প্রতিবছর বাড়ছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাত এবং বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন বাড়বে, আমদানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন। এজন্য মাঠ পর্যায়ে বারির উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল জাত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত বারি গোলমরিচ-১ এর চারা বিতরণ করা হয়। কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ ও উন্নত জাতের চারা সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়ে বলেন, গবেষণালব্ধ প্রযুক্তি মাঠে পৌঁছালে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়