শিরোনাম
◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের ◈ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে সু‌যোগ পে‌লেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন ◈ দুর্বল চুক্তিতেই বাড়ছে ইরান যুদ্ধের নতুন সংঘর্ষের আশঙ্কা: বিশ্লেষক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে দুই স্বর্ণবারসহ পাসপোর্টধারী আটক

আজিজুল হক, বেনাপোল: ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে দুইটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রী তল্লাশির সময় তার কাছ থেকে দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোবারক হোসেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় মোবারক হোসেনের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

তিনি আরও জানান, শরীরের ভেতরে অতিরিক্ত কোনো স্বর্ণ বহন করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে পরীক্ষা করা হয়। তবে সেখানে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা।

এদিকে সংশ্লিষ্টরা জানান, বেনাপোল চেকপোস্টে স্বর্ণ চোরাচালান শনাক্তে আধুনিক প্রযুক্তিনির্ভর স্ক্যানিং ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। তাদের দাবি, পর্যাপ্ত আধুনিক সরঞ্জামের অভাবে অনেক সময় চোরাচালানের চালান সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছে যায় এবং পরে ভারতীয় কাস্টমসের হাতে আটক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়