শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও)

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে ফোনে পর্ন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পর্ন ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)। 

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সহ পলাতকরা দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরণের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের আদালতের প্রেরণ ও এর সাথে জড়িত পলাতক থাকা অন্যান্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ