শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নিখোঁজের ২দিন পর জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এম. ইউছুপ রেজা, চট্টগ্রাম : আজ বৃহস্পতিবার ভোরে পটিয়ার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্বপাড়া এলাকার পরিত্যাক্ত জায়গা থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ শিশু জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তাদের বসতঘরের পেছন থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজ শিশু জায়ানের ঘরে হাতে লেখা এ চিঠি পাওয়া যায়। তাতে বলা ছিল, ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শোন। আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানে রেখে দিবি।’

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়ান। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া যায়নি। এ ঘটনায় পটিয়া থানায় জিডি করে পরিবার। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে অভিযান শুরু করে।

স্বজনদের অভিযোগ, টাকার জন্য শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেন, পটিয়া থানার ওসি জিয়াউল হক। তিনি বলেন, ‘ভোরে পরিত্যাক্ত জায়গা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।’

  • সর্বশেষ