শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান (৮) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হেসেন ইসমাইল (৭)। তারা দুইজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ী আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ীর পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুইটি পানিতে তলিয়ে যায়। ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও  ডুবুরি ইউনিট।

এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও আমাদের সাধ্য অনুযায়ী উদ্ধার কার্যক্রম চলছে।  

নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছিলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

  • সর্বশেষ