শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথাবলে নারীদের এনআইডি- ছবি সংগ্রহের অভিযোগ

আজিজুল ইসলামঃ সরকারি নির্দেশনা আসার আগেই যশোরের বাঘারপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে এ ঘটনার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এমনটি তথ্য প্রকাশ পেয়েছে।

দরাজহাট ইউনিয়নের কড়াইতলা গ্রামের কয়েকজন নারীর সাথে কথা বলে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এনআইডি ও ছবি সংগ্রহের জন্য তাঁদের বাড়ি যান স্থানীয় বিএনপির এক নেতা।

বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের শেফালী বেগম সাংবাদিদের জানান, স্থানীয় বিএনপি’র এক নেতা শিগগিরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে বলেন, প্রত্যেককে আইডি কার্ডের ফটোকপি,সদ্য তোলা এক কপি ছবি ও মোবাইল নম্বর দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো তাঁরাসহ এলাকার অনেকেই, ছবি ও আইডি কার্ডের ফটোকপি দেন।

পৌর সভার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, পৌর কৃষক দলের এক নেতা বাড়ি বাড়ি গিয়ে একাধিক নারীর এনআইডি কার্ডের ফটোকপি ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করেছেন।

Advertisement

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। যদি কেউ দলের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকা-ে জড়িত থাকে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, বাঘারপাড়া উপজেলাতে এখনও পর্যন্ত ফ্যামিলি কার্ডের কোন বরাদ্দ পাওয়া যায়নি। যদি আগামী অর্থ বছরে বরাদ্দ পাওয়া যায় তাহলে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হবে। এবিষয়ে কোন অসাধু চক্র যদি সাধারণ সহজ সরল মানুষকে প্রতারিত করতে চাই তাহলে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান এ কর্মকর্তা। তিনি আরো বলেন, কোন প্রকার অবৈধ লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।

উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ