শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।​

পল্লি বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত ১৬ জুন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল ইছবপুর এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাব্বির আহম্মেদ কাজলের নামে থাকা একটি সংযোগে পাঁচ মাসের বিল বকেয়া এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।​অভিযোগ উঠেছে, সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে একদল স্থানীয় লোক বিদ্যুৎকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কর্মীরা মারধরের শিকার হন এবং তাদের কাছে থাকা বিল আদায়ের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে।​এ ঘটনায় নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আইরিন আক্তার (৪৫) ও নুরুন্নাহার (৪২) নামে দুই নারী আসামিকে গ্রেপ্তার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ