শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে এক নারী হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন জীবননগর উপজেলার ডুমুরিয়া (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইউনুস মণ্ডলের ছেলে মো. রাজন (৩৫)।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল ভোররাতের দিকে ডুমুরিয়া (দক্ষিণপাড়া) এলাকায় ববিতা খাতুন পিংকি (২৭) নামে এক নারীকে ধারালো দা দিয়ে তলপেটে গুরুতর জখম করেন রাজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ববিতা খাতুন পিংকি হামলাকারী হিসেবে রাজনের নাম উল্লেখ করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় ও জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এসআই পবিত্র কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ