শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জুয়েল নাগ, মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ১৫ নং উত্তর ওয়াহেদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সোনায়ছড়ি র্ঝণা এলাকায় পাহাড়ের চূড়া থেকে সোমবার রাত আনুমানিক ৯ টার সময় এক (৮০) অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। 

স্থানীয়রা জানান এই বৃদ্ধাকে আজ প্রায় দুই মাস হাদিফকিরহাট বাজারে দেখা যাচ্ছে, মানসিক ভারসাম্যহীনভাবে ঘোরাঘুরি করে, ভবঘুরে লোকটিকে হঠাৎ পাহাড়ের চুড়ায় একটি লাশ পড়ে থাকত দেখে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে আমি টিম নিয়ে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে বস্ত্রহীন অবস্থায় মরদেহ ছিল আনুমানিক ৮০ বছর বয়সী বৃদ্ধের। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ