শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।

তিনি জানান, র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামুর কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উখিয়াঘোনা এলাকায় অভিযান চালায়। এসময় একটি বসতবাড়ির গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রগুলো হল- ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ