শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কক্ষে মিলল ৪ পৃষ্ঠার চিরকুট

বরগুনার তালতলী কর্মরত মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এ সময় তার কক্ষ থেকে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে তালতলী থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠীর রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে ব্যারাকের কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। এছাড়া মৃত্যুর পর মরদেহ পৈতৃক বাড়িতে পাঠানোর অনুরোধ এবং পারিবারিক কিছু ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. তরিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া চিরকুটেও মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই।’

পুলিশ জানিয়েছে, প্রায় এক মাস আগে ফারুক হোসেন গাজী পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়